শিরোনাম

12/recent/ticker-posts

ভোলার চরফ্যাশনে পাখির বাসা নিয়ে দুই ভাইয়ে দন্ধ ও পরে ফাঁস


 তজুমদ্দিন লাইভ নিউজ


ভোলার চরফ্যাশন উপজেলায় মো. হাসনাইন (১২) নামে এক শিশুর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার দুলার হাট থানা সংলগ্ন নুরাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।


দুলার হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। হাসনাইন ওই ওয়ার্ডের মো. শাহাবুদ্দিনের ছেলে এবং দুলার হাট মহিলা দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণীর শিক্ষার্থী ছিল।


পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে হাসনাইনের ছোট ভাই ইয়ামিনের সঙ্গে তার টুনটুনি পাখির বাসা নিয়ে ঝগড়ার সৃষ্টি হয়। এসময় তার মা তাকে শাষণ করেন। এর কিছুক্ষণ পরেই ইয়ামিন দেখতে পান তাদের বসতঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে হাসনাইন ঝুলে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে দুলার হাট থানায় নিয়ে যায়। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করা হয়।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ