দীর্ঘ অপেক্ষার পর তজুমদ্দিনে উদ্বোধন হলো এমপি শাওন পাঠাগার ও নবনির্মিত পাঁচতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ভবন। এমপি শাওন পাঠাগার ও নবনির্মিত পাঁচতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ভবন উদ্বোধন করেন ভোলা- ৩ আসনের সংসদ সদস্য জনাব নুরুন্নবী চৌধুরী শাওন।
আজ দুপুর ১ টার সময় তিনি উপস্থিত হয়ে প্রথমে এমপি শাওন পাঠাগার ও পরিদর্শন করার পর উদ্বোধন করেন নবনির্মিত পাঁচতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ভবন।
তারপর তিনি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি বলেন, বর্তমান শিক্ষা প্রেক্ষাপটে এইরকম পাঠাগার ও লাইব্রেরি নির্মাণ করা অপরিহার্য। কোমলমতি শিক্ষার্থীরা বই পড়ার মাধ্যমে তাদের মেধা বিকশিত করবে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তজুমদ্দিনে এমপি শাওন পাঠাগার ও নবনির্মিত পাঁচতলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ভবন নির্মিত হয়েছে।
সর্বশেষ তিনি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।







0 মন্তব্যসমূহ