জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে তজুমদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক আয়াজিত প্রতিযােগিতায় অংশ নিয়ে চাপড়ী আলিম মাদ্রাসা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। চাপড়ী আলিম মাদ্রাসা (মাদ্রাসা পর্যায়)শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে মনোনীত হয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাে. হাবিবুর রহমান(হারুন)। এছাড়া, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদরাসা পর্যায়) নির্বাচিত হয়েছেন আরবি প্রভাষক মোঃ বিল্লাল হােসাইন।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী (কেরাত প্রতিযোগিতা ক-গ্রুপ) মাে. জোনায়েদ। দশম শ্রেণিতে (হামদ-নাত খ গ্রপ) শিলা।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাে. হাবিবুর রহমান (হারুন) এই কৃতিত্বের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন, শিক্ষাক্ষেত্রে চাপড়ী আলীম মাদ্রাসার এই অভাবনীয় সাফল্য যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে। এজন্য তিনি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ইশতিয়াক হাসান, শিক্ষক, শিক্ষার্থীও অভিভাবকসহ সকলের দোয়া ও সহযোেগিতা কামনা করছেন।
আর পূর্বে গত বছরেও মাদ্রাসা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয়েছেন।



0 মন্তব্যসমূহ