জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যষ্ঠ কন্যা, আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার সকালে ভােলার তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগের আয়ােজনে উপজেলা অডিটোরিয়ামে আলােচনা সভা, স্থির ও প্রামাণ্যচিত্র প্রদর্শণী অনুষ্ঠিত হয়
উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি তৈয়বুর রহমান মাষ্টারের সভাপতিত্ব আলােচনা সভায় স্থির ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
এমপি শাওন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ৬ বছর নির্বাসন শেষে ১৯৮১ সালের ১৭ মে শেখ হাসিনা বাংলার মাটিতে ফিরে আসেন।
১৯৮১ সালের ১৬-১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দলের কাউন্সিলে শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত করা হয়েছিল। ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে ১৮ মে শেখ হাসিনা যান ৩২ নং বাড়িতে । তবে তাকে ঢুকতে দেওয়া হয়নি। সেখানে তিনি জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করেন এবং মিলাদ মাহফিল করেন। প্রত্যাবর্তনের মাধ্যমে দেশ এক নতুন বাংলাদেশের রুপ নিয়েছে। শেখ হাসিনার হাত ধরেই আজ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ।ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে আয়ােজিত আলােচনা সভা,স্থির ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে অন্যান্যেরা মধ্যে বক্তব্য রাখেন।
লালমােহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ানসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী।


0 মন্তব্যসমূহ