শিরোনাম

12/recent/ticker-posts

তজুমদ্দিনে হারিয়ে যাওয়া স্মার্টফোন ও বিকাশে প্রতারিত টাকা উদ্ধার করলো তজুমদ্দিন থানা পুলিশ


ভোলার তজুমদ্দিনে হারিয়ে যাওয়া ১৫ টি স্মার্ট ফোন ও বিকাশ প্রতারিত ৫৩,০০০/- টাকা জিডি মূলে উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেছে তজুমদ্দিন থানা পুলিশ।

জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা এর দিক-নির্দেশনায়, জনাব মোঃ মাকসুদুর রহমান মুরাদ, অফিসার ইনচার্জ, তজুমদ্দিন থানা, ভোলার নেতৃত্বে ভোলা জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় হারিয়ে যাওয়া ১৫টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারিত ৫৩,০০০/- টাকা উদ্ধার করা হয়।


ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে তজুমদ্দিন থানা পুলিশ কর্তৃক ০১ মে/২৩ থেকে অদ্য পর্যন্ত  বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ১৫টি স্মার্ট ফোন ও বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়া ৫৩,০০০০/- টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন তজুমদ্দিন থানা পুলিশ। 


এ সময় ফোনের প্রকৃত মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা ভোলা জেলার পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ, তজুমদ্দিন থানা, ভোলাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ