ভােলা পুলিশ সুপার মােহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম বলেন,যে কোন অপরাধ সংগঠিত হওয়ার আগেই সমাজ থেকে তা সমূলে উপড়ে ফেলতে হবে। তা না হলে ভবিষ্যতে ওই সকল অপরাধীরা মাথাচারা দিয়ে তা আরো বড় আকারে বিভিন্ন ধরনের অপরাধে সংঘটিত হয়ে উঠবে।যা পরবর্তীতে এ সমাজে অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
গতকাল মঙ্গলবার (২৩ মে) ভােলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালােচনা সভায় তিনি বলেন, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, ওপেন হাউজডে ও শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানাে,ডিজিটাল ডিভাইস, বিশেষ করে মোবাইলের প্রতি যুব সমাজের মাত্রাতিরিক্ত আসক্তি, অনলাইন জুয়া, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ,পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনা,যাত্রী হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়, দ্রব্যমুল্যে নিয়ন্ত্রণ, সড়ক পরিবহন আইন বাস্তবায়নসহ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে পুলিশি কর্মকাণ্ডে জনগণকে সম্পৃত্ত করে পারস্পরিক অংশীদারীত্বের ভিত্তিতে সকলকে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি যে কোনো অপরাধ সংগঠিত হওয়ার আগেই তা সমাজ থেকে সমূলে উপড়ে ফেলার জন্য প্রয়ােজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন তিনি।
সভায় গত এপ্রিল/২৩ মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালােচনা করে দেখা যায়, ওই মাসে ভােলা জেলায় চুরি, ০৪টি সড়ক দুর্ঘটনা, ০১টি বিস্ফোরক আইনে,২৯টি মাদক দ্রব্য আইনে ও ১১৯টি অন্যান্য মামলাসহ সর্বমােট ১৮৯টি মামলা রুজু হয়েছে। গত মাসে জেলা পুলিশ কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২৯টি মামলায় ৯২১ পিচ ইয়াবা ও ৬ কেজি ৪৩৫ গ্রাম গাঁজা সহ ২৯জনকে গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এছাড়া সার্বিক অপরাধ পর্যালােচনায় দেখা গেছে, বিগত মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে নারী নির্যাতন ও জমিজমা বিরোধ সংক্রান্ত রুজুকৃত মামলার সংখ্যা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এই সংখ্যাকে আরো কমিয়ে আনার লক্ষ্য নারী নির্যাতন ও জমিজমা সংক্রান্ত অপরাধ প্রতিরোেধে বিট পুলিশিং এর মাধ্যমে সচেতনতা সৃষ্টির জন্য সংশ্নিষ্টদের নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মােহাম্মদ সাইফুল ইসলাম।অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান (প্রশাসন ও অর্থ)এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (লালমােহন সার্কেল) মোঃ: জহুরুল ইসলাম হাওলাদার, সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল), মােঃ মাসুম বিল্লাহ, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার প্রণয় রায় সহ জেলার সকল থানার
অফিসার ইনচার্জ, জেলার বিশেষ শাখার অফিসার ইনচার্জ (ডিআইও-১), জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক ও কোর্ট পুলিশ পরিদর্শকসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

0 মন্তব্যসমূহ