
ইডেন শিক্ষোর্থীর পর এবার ফেসবুক লাইভে নিজের সব একাডেমিক সার্টিফিকেট পুড়িয়ে ফেলেছেন ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী আব্দুস সালাম। তিনি ঢাকা কলেজের দর্শন বিভাগ থেকে (২০০৮-২০০৯ সেশনে)অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন।
উল্লেখ্য, নেত্রকোনায় তার রেস্টুরেন্টে থেকে ফেইসবুক লাইভে এসে তিনি সার্টিফিকেট পুড়িয়ে ফেলন ও তা ফেইসবুকে পোষ্ট করেন।
বয়স শেষ হওয়ায় সার্টিফিকেট সরকারি- বেসরকারি কোনো চাকরিতে কাজে লাগছে না দাবি করে সব একাডেমিক সার্টিফিকেট পুড়িয়ে ফেলেছেন ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী আব্দুস সালাম।
মঙ্গলবার (৩০শে মে) রাতে নেত্রকোণার মোহনগঞ্জ পৌরশহরে একটি রেস্টুরেন্টে সালাম তার সার্টিফিকেটগুলো আগুনে পুড়িয়ে দেন। পরে সেই ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তেই তার পোস্টটি ছড়িয়ে পড়ে। এতে অনেকেই এর পক্ষে বিপক্ষে মন্তব্য করেন।

0 মন্তব্যসমূহ