গ্রামের যুবসমাজকে তথ্য ও প্রযুক্তির জ্ঞানে সমৃদ্ধি করে, মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণেই আমাদের মূল লক্ষ্য: নুরুন্নবী চৌধুরী শাওন এমপি
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট রাষ্ট্র। আর এই স্মার্ট রাষ্ট্রের প্রতিটি নাগরিককে পরিণত করা হবে জনসম্পদে। ইতোমধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ শুরু করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।
শনিবার সকালে ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্মার্ট কর্মসংস্থান মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।
সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মাটি আর মানুষের শক্তিকে কাজে লাগিয়ে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন এখন পূরণ করছেন তারই কন্যা শেখ হাসিনা। তার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন,এই ডিজিটাল যুগে প্রযুক্তি বিশ্বব্যাপী অগ্রগতির চালিকা শক্তি হয়ে উঠেছে।নতুন সম্ভতাবনার দ্বার উন্মোচন করেছে এবং সারা বিশ্বের মানুষকে সংযুক্ত করেছে।আমাদের এই অগ্রগতিগুলিকে আলিঙ্গন করা এবং শহুরে ও গ্রামীণ এলাকার মধ্যে ব্যবধান দূর করা অপরিহার্য। মাদার অব হিউম্যানিটি, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন
শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের জীবনে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন আনতে প্রযুক্তি খাত সহ বিভিন্ন খাতে উন্নতি ।
উক্ত প্রস্তুতি সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৈয়বুর রহমানসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ