শিরোনাম

12/recent/ticker-posts

যুব সমাজকে সামাজিক অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই - নুরুন্নবী চৌধুরী শাওন এমপি



যুব সমাজকে সামাজিক অপরাধমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই - নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।


ভােলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, কিশোের, তরুণ ও যুবসমাজকে মাদক,ই ভটিজিংসহ সকল অন্যায়-অপরাধ থেকে মুক্ত রাখতেখেলাধুলার বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে অপরিহার্য।

রােববার (১১জুন) বিকেলে লালমােহন উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়ােজনে লালমােহন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠে স্মার্ট বাংলাদশের স্বপ্নদ্রষ্টা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা'র ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ "শেখ হাসিনা গােন্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৩" পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।



এ সময় উপজেলা পরিষদের চয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার,ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম সুজনসহ উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও সহযােগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


উক্ত ফুটবল টুর্নামেন্টে ধলীগৌর নগর ফুটবল একাদশ ২ গোল বদপুর ইউনিয়ন ফুটবল একাদশ ০ গােলে পরাজিত হয়ে বিজয়ী দল হয় ধলীগৌর নগর ফুটবল একাদশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ