শিরোনাম

12/recent/ticker-posts

ভোলায় ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন



ভোলায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত 


আজ বৃহস্পতিবার (৮ জুন) ভোলা জেলা প্রশাসনের আয়োজনে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।


জনাব মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা প্রশাসক, ভোলা এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ভোলা-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ তোফায়েল আহমেদ এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা। 


এ সময় তামিম আল ইয়ামিন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক),ভোলা, জনাব মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সদর, ভোলা, জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), ভোলা, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, ভোলা জেলা ক্রীড়া পরিষদের সদস্যবৃন্দ, খেলোয়াড় বৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ