শিরোনাম

12/recent/ticker-posts

তজুমদ্দিনে ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার



তজুমদ্দিনে ৪০০ গ্রাম গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার 

ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ এর তত্বাবধানে এসআই(নিঃ)/মোঃ রাশেদুল ইসলাম সংঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গতকাল  ৮ জুন রোজ  বৃহস্পতিবার অত্র থানা এলাকায় মাদক উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানাসহ বিশেষ অভিযান পরিচালনা করার সময়কালে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানাধীন ০২নং সোনাপুর ইউনিয়ন রাজকৃষ্ণসেন ০৮নং ওয়ার্ডস্থ সরকারি আবাসনের সংলগ্ন জনৈক মোঃ আইয়ুব মিয়ার দোকানের পিছনে বাগানের মধ্য হইতে ০৮:৩৫ ঘটিকায় ধৃত আসামী মোঃ নাহিদ(২৮) নামে এক যুবককের কাছ থেকে ৪০০ (চারশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্তে আজ ৯ জুুন আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ