
ভোলায় দুইজন নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমান আদালত
পরিবেশের ভারসাম্য রক্ষায় যেখানে সারা বিশ্ব চিন্তিত সেখানে
অবৈধ ব্যবসায়ীরা সকল আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চালাচ্ছে
পলিথিন সহ বিভিন্ন নিষিদ্ধ প্লাস্টিক পন্যের ব্যবসা। ঠিক এ রকম একটি ঘটনা ঘটেছে মঙ্গলবার(৬ জুন) ভােলায়। ভােলা জেলা পরিবেশ অিদপ্তরের সহকারী পরিচালক মােঃ তােতা মিয়ার দেয়া তথ্যমতে, ভােলা শহরের আটা পটি ও কাঁচা বাজার এলাকায় ভােলা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রে মােঃ জসীম উদ্দিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত(মােবাইল কোর্ট) একটি অভিযান পরিচালনা করে। দুপুর প্রায় ১ টা থেকে ২ টা পর্যন্ত অভিযান পরিচালনার সময় কাঁচা বাজার সংলগ্ন হাওলাদার মার্কেটের মোতালেব স্টোর নামক দোকান থেকে ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ সহ ভােলা পারভেজ(২৫) কে আটক করে ভ্রাম্যমান আদালত। এ সময়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে উভয়কে ১৫ দিনের কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। তাদের বিরুদ্ধে দায়ের করা মালা ভ্রাম্যমান আদালত প্রায় একমাস পূর্বেও ১০ হাজার টাকা অর্থ দন্ড দিয়েছিলেন বলে জানান তােতা মিয়া। ভবিষ্যতে একই আপরাধ করবেনা মর্মে মুছলেকাও নেয়া হয় উভয়ের কাছ থেকে। তােতা মিয়া বলেন, "নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রেতাদের বিরুদ্ধে ভােলা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কতৃক পরিচালিত অভিযান অব্যাহত থাকবে। এসময় উৎসুক জনতার ভিড় সামলানাে সহ আইনশৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমন আদালতকে সহায়তা করে এএসআই জাকির হােসেন এর নেতৃত্বে ৪ সদস্যের একটি পুলিশ টিম।
সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কানাইনগর এলাকার বাসিন্দা মােতালেব এর ছেলে মােঃ ওয়াহিদ(২৫) কে এবং পারভেজ স্টোর' নামক দোকান থেকে ৫০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ সহ ভােলা সদরের ইলিশা ২ নং ওয়ার্ডের পাইলট এলাকার বাসিন্দা মােঃ ফারুক এর ছেলে মােঃ পারভেজ(২৫) কে আটক করে ভ্রাম্যমান আদালত। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
0 মন্তব্যসমূহ