শিরোনাম

12/recent/ticker-posts

ভোলায় ৪ কেজি গাঁজাসহ বগুড়ার এক মাদক ব্যবসায়ী আটক


ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযান; ০৪ কেজি গাজাসহ বগুড়ার মাদক ব্যবসায়ী আটক 

 

ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়ন হইতে ০৪ কেজি গাজাসহ ০১ (এক) মাদক কারবারিকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।

অদ্য ১৪/০৬/২০২৩ খ্রি:তারিখ সন্ধ্যা ১৮:৩০ ঘটিকার সময় এস আই (নিঃ)গোলাম মোস্তফা, সংগীয় এএসআই / সুজন, এএসআই/ রিপন,এএসআই /মাইনুল, কং/৬১৮ ফেরদৌস, কং/৭৭৪ মো: জসিম উদ্দিন, কং/৮৮৭ মো: মাকসুদসহ ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ইলিশা ফেরি থেকে ০৪ কেজি গাঁজাসহ ১। মোঃ সবুজ ওরফে মমুন (৩৫),পিতা-মৃত আঃ হামিদ, সাং-হলিদাবগা, (জোড়গাছা), থানা - সোনা তলা, জেল-বগুড়াকে ধৃত করেন। ধৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ