ভোলায় ইয়াবাসহ বৃদ্ধ মাদক ব্যবসায়ী আটক
ভােলা সদর মডেল থানাধীন ইলিশা ফাঁড়ির ইনচার্জ মােঃ গােলাম মােস্তফা যােগদান করার পর থেকে একের পর এক বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে চমক দেখিয়ে যাচ্ছেন,তাই মাদক উদ্ধারে যাদুকর নামে পরিচিত ইলিশা ফাঁড়ির ইনচার্জ মোঃ গােলাম মােস্তফা। তারই ধারাবাহিকতায় ইলিশা ফাঁড়ির ইনচার্জ মােঃ গােলাম মােস্তফা এর নেতৃত্বে ভােলার প্রবেশদ্বার ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৭৫০ পিস ইয়াবাসহ আমির হােসেন (৫২) নামে এক বৃদ্ধ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম।
আজ বুধবার (৭ জুন) দুপুরে ইলিশা লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়। আটককৃত আমির হােসেন কুমিল্লা জেলার দাউদ কান্দি উপজেলার আমিরা বাদ এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে বলে জানা যায়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র বলেন,আটককৃত আমির হােসেন একজন পেশাদার মাদক ব্যবসায়ী।তার বিরুদ্ধে দস্যুতা, ছিনতাইসহ একাধিক মাদক মামলা রয়েছে।এই ঘটনায় মামলাও প্রক্তিয়াধীন অবস্থায় আছে।

0 মন্তব্যসমূহ