শিরোনাম

12/recent/ticker-posts

তজুমদ্দিনে বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

তজুমদ্দিনে বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:

“হটাও বিএনপির নৈরাজ্য,রুখে দাঁড়াও বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে তজুমদ্দিনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩০ জুলাই রোজ রবিবার তজুমদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ধাপে ধাপে আওয়ামিলীগ এর বিভিন্ন সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল নিয়ে বিকাল ৫ ঘটিকার সময় তজুমদ্দিন উপজেলা শশীগঞ্জ বাজার চত্বরে এসে অবস্থান কর্মসূচি ও সভা সমাবেশে যোগদান করে।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
তিনি বলেন, দেশব্যাপী বিএনপির আগুন সন্ত্রাস , হত্যা, ষড়যন্ত্র, ভাংচুর ও নৈরাজ্যের প্রতিবাদে আজ তজুমদ্দিনে বিক্ষোভ সমাবেশ।

আগুন সন্ত্রাসের রাজনীতির পুনরাবত্তি করা বিএনপিকে দেশ ও জনগনের স্বার্থে চিরতরে আমেরিকায় পাঠাতে আটলান্টিক মহাসাগরের ভাসিয়ে দেওয়া সময়ের দাবিতে পরিণত হয়েছে। বিএনপিকে নির্বাচনে হটিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে। আপনারা লালমোহন-তজুমদ্দিনের জনগণ তিন তিনবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

এইবার ও আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে লালমোহন ও তজুমদ্দিনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন।
তিনি আরো বলেন,আওয়ামীলীগ উন্নয়নের দল। শেখ হাসিনা যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে, দেশের উন্নয়ন হয়, জনগণের ভাগ্যোন্নয়ন হয়।

আর বিএনপি জামাত নৈরাজ্যের দল, আগুন সন্ত্রাসের দল, মানুষর জানমাল বিনষ্টকারী দল। শেখ হাসিনার উন্নয়নে তাদের গা জ্বলে, তাই বিদেশি প্রভূদের কাছে ধর্ণা ধরে দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায় তারা।

কোনও ষড়যন্ত্রই কাজ হবে না। দেশের মানুষ আবারও বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মার্কায় ভােট দিয়ে শেখ হাসিনাকে রাষ্ট্রে ক্ষমতায় রাখবে।

এ সময় তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, তজুমদ্দিন উপজেলার ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ,মহিলা ভাইস চেয়ারম্যান ও যুবমহিলালীগের সভানেত্রী কহিনুর বেগম শিলাসহ তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ এর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ