শিরোনাম

12/recent/ticker-posts

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নবাগত পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নবাগত পুলিশ সুপারের শ্রদ্ধা নিবেদন

এইচ এম হাছনাইন ভোলা প্রতিনিধি বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ (২০ জুলাই ) বৃহস্পতিবার ১০.০০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা পুলিশের পক্ষ থেকে ভোলা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, ভোলা পুষ্পস্তবক অর্পণ করেন। পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ শেষে সন্মান প্রদর্শণ এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ভোলা, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলা, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, ভোলা সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ