ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযান; ০২( দুই) কেজি গাঁজা সহ আটক ০১
ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে ভোলা সদর থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়ন হতে ০২( দুই) কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।
আজ ২৬ জুলাই দুপুর ০৪:৩০ ঘটিকার সময় এস আই (নিঃ)গোলাম মোস্তফা, সংগীয় এস আই রবীন্দ্রনাথ সিংহ,এএসআই /সুজন, এএসআই/ রিপন, এএসআই /মাইনুল,কং/ ৭২৮ ইমরান,কং/ ৭৭৪ জসিম,কং/৬১৮ ফিরদৌসসহ ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ ইলিশা লক্ষ্মীপুর গামী লঞ্চ ঘাট থেকে ০২( দুই) কেজি গাঁজা সহ বর্তমান ঠিকানা ১। মোঃ সামসুল হক (৩২),সাং-গগন গলি,৬নং ওয়ার্ড,থানা-কোতোয়ালী, জেলা-বরিশাল, স্থায়ী সং -৩ নং টুলকাঠী ইউনিয়ন,মাধ্যমিক বিদ্যালয়ের সংলগ্ন, থানা-নলছিটি, জেলা-ঝালকাঠিকে ধৃত করেন।
ধৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

0 মন্তব্যসমূহ