শিরোনাম

12/recent/ticker-posts

ভোলায় স্ত্রীর সাথে মনোমালিন্য নিয়ে স্বামীর গলায় ফাঁস!

 

ভোলায় স্ত্রীর সাথে স্বামীর মনোমালিন্য নিয়ে স্বামীর গলায় ফাঁস!


এইচ এম হাছনাইন
ভোলা প্রতিনিধি 

ভােলার বােরহানউদ্দিনে সাংসারিক বিরোধ নিয়ে স্ত্রীর সঙ্গে মনােমালিন্য হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে তারেক রহমান নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার
বড় মানিকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে পুলিশ তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।

বােরহানউদ্দন থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুল এ তথ্য নিশ্চিত করেছেন। তারেক ওই ওয়ার্ডেরে আবুল কাশেমের ছেলে।

এসআই শাহাবুল জানান, বিয়ের কিছুদিন পর থেকে স্ত্রীর সঙ্গে তারেকের পারিবারিক বিরোেধ চলছিল। কোনােভাবেবই তা নিষ্পত্তি হয়নি। সােমবার মধ্যরাতেও স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতন্ডা হয়। স্ত্রীর সঙ্গে তার মনােমালিন্য হওয়ায় রাগে ক্ষোভে ও অভিমানে বাড়ির পাশে থাকা গাছের সঙ্গে ফাস লাগিয়ে তারেক আত্মহত্যা করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ