তজুমদ্দিনে ফ্রি ডেন্টাল চেক আপ অনুষ্ঠিত হয়েছে
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
নবীজী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্মদিন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ভোলার তজুমদ্দিন উপজেলার মুচি বাড়ির কোণা বাজারে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর (বৃহঃবার) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭.৩০ মিনিট পর্যন্ত ইয়ুথ ভোলা ০৩ এর আয়োজনে ও ভোলা ০৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এর সার্বিক সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে প্রায় ০২শতাধিক এর অধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডাঃ আমিনুল ইসলাম।
ইয়ুথ ভোলা ০৩ (তজুমদ্দিন) এর সমন্বয়ক সাদির হোসেন রাহিম জানান, আমরা দিনব্যাপী প্রায় ২শতাধিক এর অধিক মানুষকে চিকিৎসা সেবা দিতে পেরেছি। ইয়ুথ ভোলা ০৩ সবসময় সকল ভাল কাজে মানুষের পাশে আছে। আমাদের এসকল সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তরুণদের সংগঠন ইয়ুথ ভোলা ০৩ এর এসকল মানবিক ও সামাজিক কার্যক্রম ইতোমধ্যে সারা দেশে ব্যাপক সাড়া ফেলেছে।

0 মন্তব্যসমূহ