ভোলায় অটোরিক্সা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার

এইচ এম হাছনাইন
ভোলার চরফ্যাশন থেকে মো. হারুন (১৮) নামের এক অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে ।
বুধবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হামিদপুর গ্রামের মেঘনা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ ।
নিহত হারুন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের মনু পালোয়ানের ছেলে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন,স্থানীয়রা মরদেহটি দেখে পুলিশকে জানালে, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ তবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও হতে গলাকেটে লাশটি এখানে এনে ফেলা হয় ৷

0 মন্তব্যসমূহ