তজুমদ্দিন চাঁদপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
এইচ এম হাছনাইন, ভোলা প্রতিনিধি
দ্বীপজেলা ভোলার তজুমদ্দিন উপজেলাধীন ধর্মীয় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় চাঁদপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার মিলনায়তন কক্ষে অত্র মাদ্রাসার সভাপতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা নিবার্হী কর্মকর্তা শুভ দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, প্রধান আলোচক অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কামাল মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে তজুমদ্দিন উপজেলা নিবার্হী কর্মকর্তা শুভ দেবনাথ বলেন, তোমারই আজকের ক্ষুদে শিক্ষার্থীরা আগামি দিনের স্মার্ট নাগরিক ও বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মাদ্রাসা শিক্ষা এখন বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গত কয়েকদিন পূর্বে তোমাদের মাদ্রাসা থেকে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় চাঁদপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসা প্রথম স্থান অর্জন করে। তা আমি দেখে অনেক খুশি হয়েছি। আমরা চাঁদপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসা শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আলোচনা শেষে উপজেলা নিবার্হী কর্মকর্তা বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করে পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মোশফিকুর রহমান আরিফ, অধ্যাপক মাওলানা নাছরুল্লাহ , দৈনিক ভোলা লাইভ নিউজ এর প্রধান প্রকাশক ও সম্পাদক ও রংধনু টিভির জেলা প্রতিনিধি এইচ এম হাছনাইন,অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাসহ সকল শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।


0 মন্তব্যসমূহ