তজুমদ্দিনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতির ঈদ মতবিনিময় অনুষ্ঠিত
এইচ এম হাছনাইন, তজুমদ্দিন প্রতিনিধি
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণের ঈদ পরবর্তী কর্মসূচি বাস্তবায়নে মাঠে জেলা সভাপতি মুহাম্মদ আজগর আলী।
ঈদ পরবর্তী কর্মসূচি বাস্তবায়নে মাঠে রয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ জেলা শাখার সভাপতি মুহাম্মদ আজগর আলী।
৮ই জুন ২০২৫, রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, তজুমদ্দিন থানা শাখার আওতাধীন চাঁদপুর, শম্ভুপুর, সোনাপুর ইউনিয়নের দায়িত্বশীলদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় ও সাংগঠনিক মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ জিসান আহমেদ, সোনাপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ ফুয়াদ হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি মোঃ জিহাদ আহমদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তজুমদ্দিন থানা শাখার সভাপতি মুহাম্মদ জুবায়ের মাহমুদ, সহ-সভাপতি মুহাম্মদ হাসনাইন, সাধারণ সম্পাদক এইচ এম হাছনাইন, সাংগঠনিক সম্পাদক, হাফেজ আবদুর রাজ্জাক, সাবেক সভাপতি রাসেল আহমেদ, চাঁদপুর ইউনিয়ন সভাপতি মুহাম্মদ রিয়াজ, শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ সভাপতি হাফেজ শামীম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসোনাপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ জামিল, সহ-সভাপতি মোঃ আঃ হালিম, সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিনসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
সাংগঠনিক দায়িত্বশীলদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে মুহাম্মদ আজগর আলী ঈদ পরবর্তী সাংগঠনিক কর্মসূচি নিয়ে আলোচনা করেন এবং আগামীর কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।


0 মন্তব্যসমূহ