শিরোনাম

12/recent/ticker-posts

এক বছরের সাজার ভয়ে ১১বছর পলাতক, তবে হয়নি শেষ রক্ষা






 ২০১১ সালে মাে. সফিজল ইসলামের বিরুদ্ধে যৌতুক নিরােধ আইনে আদালতে মামলা করেন তার স্ত্রী। 
ওই মামলায় তার বিরুদ্ধে ২০১২ সালের মার্চ মাসে এক বছরের সাজা ঘােষণা করেন আদালতের বিচারক। সাজা ঘােষণার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে পালিয়ে থাকতে শুরু করেন সফিজল।এরই মধ্যে পালিয়ে বেড়িয়েছেন ১১ বছর। তবে নিজেকে আর রক্ষা করতে পারেননি তিনি। শেষমেষ গ্রেফতার হয়েছেন ভােলার তজুমদ্দিন থানা পুলিশের হাতে। গ্রেফতারকৃত সফিজল ইসলাম তজতুমদ্দিন উপজলার আড়ালিয়া প্রামের নূরুল ইসলামের ছেলে।এ তথ্য নিশ্চিত করে তজুমন্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাে. মাকসুদুর রহমান মুরাদ বলেন, সফিজলের বিরুদ্ধে সাজা ঘােষণা হওয়ার পর
থেকেই তিনি পলাতক ছিলেন। তবে সোমবার রাতে খবর আসে সফিজল চরফ্যাশন পৌরশহরে অবস্থান করছেন। এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতেই তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আমাদের পুলিশের চৌকস একটি টিম। পরে মঙ্গলবার দুপুরে সফিজল ইসলামকে আদালতে প্ররণ করলে বিচারক তাকে কারাগারে পাঠান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ