শিরোনাম

12/recent/ticker-posts

ভোলার মনপুরায় শিশু ধর্ষণে আটক -১





ভোলার মনপুরা উপজেলায় ১১বছরের এক শিশুকে ধর্ষণের অভিযােগ করেছে এক ভুক্তভােগী পরিবার। ভুক্তভােগীর বাবা জানান, তার মেয়ে মনপুরা গার্লস স্কুলের ষষ্ঠ শ্রেণর ছাত্রী। স্কুলে যাওয়ার সময় ইমরান ও তার সহযোগীরা নানাভাবে উত্ত্যক্ত করত তার শিশু সন্তানকে। মেয়ের কাছ থেকে কোন সাড়া না পেয়ে গত ১৪ই মে রাত আনুমানিক ১০-১১টার দিকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করেন নরপশুরা।ভুক্তভােগী মেয়ের বাবা সবুজ আরাে জানান,বিষয়টি নিয়ে মনপুরা থানায় অভিযােগ দায়ের করেন এবং পুলিশ আসামির বড় ভাই ধর্ষণে সহযােগী হােসেনকে আটক করেছে। কিন্তু আসামি হােসেনকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এলাকার মােড়ল মাতব্বররা চাপ প্রয়ােগ করছে।তারা মীমাংসার করে দিবেন বলে অভিযাগ প্রত্যাহারের জন্য চাপ প্রয়োেগ করে যাচ্ছে।মনপুরার জাহাঙ্গীর সিকদার ও খােকন মামলা প্রত্যাহারের জন্য ভিকটিমের পরিবারকে নিয়মিত চাপ প্রয়ােগ করে যাচ্ছেন বলেও জানিয়ছেন ভিকটিমের বাবা। তারা ধর্ষণের বিচার করে দিবেন বলেও জানান তিনি।বিষয়টি নিয়ে ওসি মনপুরা সাঈদ আহমেদ জানান, ভিকটিমের বাবা থানায় গতকাল লিখিত অভিযোেগ করেছেন। তবে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ