শিরোনাম

12/recent/ticker-posts

অপরাধ প্রতিরোধ নিজ পরিবার থেকেই শুরু করতে হবে-ওসি মাকসুদুর রহমান মুরাদ


অপরাধ প্রতিরোধ নিজ পরিবার থেকেই শুরু করতে হবে- ওসি মাকসুদুর রহমান মুরাদ


  ভােলা জেলার পুলিশ সুপার জনাব মােহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম, পিপিএম) এর দিক নির্দেশনায় উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য শম্তুপুর ইউনিয়নের খাসের হাট বাজার এলাকায় "ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ শে মে রোজ মঙ্গলবার বেলা ১২.০০ ঘটিকায় ৩নং শস্তুপুর ইউনিয়নের খাসেরহাট এলাকায় "ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মােঃ মাকসুদুর রহমান মুরাদ। প্রধান অতিথি হিসেবে তিনি তার বক্তব্যে বলেন, অপরাধ প্রতিরোধ নিজ পরিবার থেকে শুরু করতে হবে। পরিবারের কোন সদস্য যদি মাদক,জুয়ায় আসক্ত থাকে, সে পরিবার সমাজের চোখে ঘৃণিত।তাই এসব প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। একই সাথে চুরি, ডাকাতি প্রতিরোধে বাজারে সিসি টিভি ক্যামেরা স্থাপনে গুরুত্বারোপ করতে হবে।


সভার শেষ পর্যায়ে তজুমদ্দিন থানার পক্ষ থেকে বাজার পাহারাদারদের জন্য রিফ্লেক্টিং কটি হস্তান্তর করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন, শম্ভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মােঃ রাসেল মিয়া,ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মােঃ কামাল উদ্দিন, ইউনিয়ন পরিষদের সচিব সহ বাজার ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ