শিরোনাম

12/recent/ticker-posts

ভোলার মনপুরায় হরিণের মাংসসহ এক যুবককে আটক করেছে পুলিশ


 ভােলার মনপুরায় হরিণের মাংসসহ এক যুবককে আটক করেছে পুলিশ 

আজ ৩০শে মে ২০২৩ ইং তারিখ রাত ১ টা ৩০ মিনিটের সময় গােপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ (পিপিএম) এর নেতৃত্ব এসআই মােঃ ইয়াকুব আলী সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করেন।উক্ত অভিযানের ভিত্তিতে চরযতিন ৪ নং ওয়ার্ডের ফায়ার সার্ভিসের উত্তর পাশে সদর রােড থেকে ১৫ কেজি হরিণের মাংসসহ আসামি মােঃ কালু (২৮)নামক এক ব্যক্তিকে আটক করা হয়।আসামি মােঃ কালু মনপুরা উপজেলার ঈশ্বরগঞ্জ ৭ নং ওয়ার্ডের গেদু সদ্দারের ছেলে।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ আহমেদ(পিপিএম) জানান, এই হরিণের মাংস বিক্রয়ের সাথে আরো ৫ থেকে ৬ জন জড়িত রয়েছে। মােঃ কালুকে ১ নং

আসামি করে ওই ৫ থেকে ৬ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ