শিরোনাম

12/recent/ticker-posts

হাতপাখার কর্মী রুপম দাসের উপর হামলা


রূপম দাস নামক এক হিন্দু যুবক ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সমর্থনে বরিশাল সিটি নির্বাচনে হাতপাখার পক্ষে ক্যাম্পেইন করছে কেন এই অপরাধে ছাত্রলীগ তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়, দোকানে তালা দেয় এবং তাকে জীবননাশের হুমকি দেয়।

খবর পেয়ে নগরের ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী জনাব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল  করীম  তার কাছে ছুটে যান এবং বলেন, আমি বেঁচে থাকলে তুমিও বেচে থাকবে।

তিনি আরও বলেন, আওয়ামীলীগ দাবী করে তারা অসাম্প্রদায়িক দল। কিন্তু বাস্তবে তারাই সাম্প্রদয়িক অপশক্তি। সংখ্যালঘুদের তারা নিজেদের কেনা গােলাম মনে করে। সংখ্যালঘুরা নৌকার বাইরে গেলেই মারধর , হুমকি ধামকি এমনকি অগ্নিসংযোগ করে ভীত সন্তস্ত্র করে রাখে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নৌকার সমার্থকদের সাথে কথা বলে জানা গেছে যে, তারা বলেন,কোন সংখ্যালঘু যদি নৌকার বিপক্ষে গিয়ে হাতপাখা সহ অন্য কোন প্রতীকর পক্ষে গণসংযােগ করে তাহলে নৌকার ইমেজ নষ্ট হয়। তাই হয়তো কেউ তাকে সাবধান করতে গিয়ে হামলা করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ