ভোলার লালমােহন বাজারে আগুন লেগে ১৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
সােমবার (৫ মে) বিকেল ৩টার দিকে লালমোহন পৌর শহরের
মােল্লা জামে মসজিদ মার্কেট সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার কয়েক মিনিট পর একে একে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, ভোলার উপ-সহকারী পরিচালক মাে. লিটন আহমেদ জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে লালমােহন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানাের চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় পরে আরও তিনটি ইউনিট গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। কিন্তু তার আগেই মােবাইল ফোনের দোকান, লাইব্রেরি, লেপতােষকের দোকানসহ ১৪টি দোকান পুড়ে যায়। এ ঘটনায় এক ফায়ারম্যানসহ দুজন আহত হন।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে লালমােহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মােঃ মােস্তাফিজুর রহমান বলেন, আগুনে
১৪ দোকান পুড়ে অন্তত চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মােঃ জহুরুল ইসলাম হাওলাদার বলেন, ফায়ার সার্ভিস কর্মীদের কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ সহায়তা করেছে। আইনি কাজ শেষ না হাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মােতায়েন থাকবে।



0 মন্তব্যসমূহ