শিরোনাম

12/recent/ticker-posts

ভোলার চরফ্যাশনে ৬ বছরের পলাতক সাজাপ্রাপ্ত আসামি ঢাকা থেকে গ্রেফতার

 

ভােলার চরফ্যাসনে ৬ বছরের পলাতক সাজাপ্রাপ্ত আসামি ঢাকা থেকে গ্রেফতার


ভােলার চরফ্যাসনে প্রতারণা, আত্মসাৎ ও কাস্টমসের মামলায় ০৪টি সাজা জিআর ওয়ারেন্ট ০২টি জিআর ওয়ারেন্টসহ মোট ০৬টি ওয়ারেন্টের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আবদুল মান্নানকে গ্রেফতার করেছে চরফ্যাসন থানা পুলিশের একটি চৌকস টিম।

ভােলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ মোহাম্মদ মোরাদ হোসেন চরফ্যাসন থানার তত্ত্ববধানে এসআই মােঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ ০৫ জুন বিকাল ০৩.৩০ ঘটিকার সময় বাড্ডা থানা ডিএমপি, ঢাকা এলাকা হইতে অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ আবদুল মান্নানকে গ্রেফতার করা হয়। ধূত আসামীকে থানায় নিয়ে আসিয়া থানার রেজিষ্টারপত্র পর্যালোচনা করিয়া তাহার বিরুদ্ধে ০৪টি জিআর সাজা ও ০২টি জিআর ওয়ারেন্টসহ মোট ০৬টি ওয়ারেন্ট মৃলতবী পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ